Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে কারাগারে কাউন্সিলর স্বাগত

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৭ জুন, ২০১৮

মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৭ জুন) সকালে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী বাহা উদ্দিনের আদালতে স্বাগত আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, ৫ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার গাড়ি বহর মৌলভীবাজারের শেরপুর পৌঁছালে ঝটিকা মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। এ সময় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ ধাওয়া দিলে উত্তেজিত বিএনপি কর্মীরা পিছু হটে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে এই মামলা দায়ের করে।

মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান জানান, সেদিন পুলিশের সাথে আমাদের সামান্য তর্কও হয়নি তবু পুলিশ মিথ্যে মামলা দিয়েছে শুধু বিরোধী মত দমনের জন্য। দ্রুত স্বাগত কিশোরের মুক্তি চাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.