Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে অভিভাবক শেড ও ক্যান্টিনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জুন, ২০১৮

নবীগঞ্জ উপজেলা পরিষদের শিশু শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির অভিভাবক শেড ও ক্যান্টিন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।

বুধবার (২৭ জুন) দুপুরে একাডেমির প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বৃক্ষরোপণ করা হয়।

পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় একাডেমির অধ্যক্ষ কাঞ্চন বণিকের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান, সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, প্রকল্পের ঠিকাদার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমিনুর রহমান চৌধুরী সুমন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.