Sylhet Today 24 PRINT

ছাতকে ফারুক মিয়ার হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সমাবেশ

ছাতক প্রতিনিধি |  ২৭ জুন, ২০১৮

সুনামগঞ্জের ছাতকে আওয়ামী লীগ নেতা ফারুক মিয়া হত্যাকাণ্ডের আসামি এমপি মুহিবুর রহমান মানিকের চাচাতো ভাই ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মিছিল-সমাবেশ অব্যাহত রেখেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

বুধবার (২৭ জুন) বিকেলে এরই অংশ হিসেবে শহরে বিশাল শোক র‌্যালি ও দলীয় কার্যালয়ে সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন তালুকদার ধলা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, আবরু মিয়া তালুকদার, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরী, জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, আওয়ামী লীগ নেতা শাহীন আহমদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, আখলাকুর রহমান, সাইফুল ইসলাম, রুহুল আমিন তালুকদার, নিজাম উদ্দিন, কল্যানব্রত দাস, নুর উদ্দিন, কামাল উদ্দিন, আজাদ মিয়া মেম্বার, মানিক মিয়া, এম এ কাদের, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন চয়ন, পৌর ছাত্রলীগের সভাপতি জামায়েল আহমদ ফরহাদ, ছাতক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরী, সহসভাপতি আব্দুল কাদির প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.