Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে বন্যাদুর্গত এলাকায় রেড ক্রিসেন্টের ত্রাণ প্যাকেজ

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৮ জুন, ২০১৮

মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এক হাজার প্যাকেজ ত্রাণ বিতরণ করেছে করেছে ক্রিসেন্ট।

বৃহস্পতিবার (২৮ জুন) জেলা সদরের হাসানপুরে বন্যা দুর্গতদের মধ্যে এ ত্রাণ সহায়তা দেওয়া হয়।

এর আগে শহরের সৈয়ারপুর, সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন এবং রাজনগরের কামরাচাক ইউনিয়নে মোট ১ হাজার মানুষের মধ্যে ১ হাজার প্যাকেজ ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।

প্রতি প্যাকেজে আছে আড়াই কেজি চিড়া, ১ কেজি চিনি, ৫টা স্যালাইন, ১টা ম্যাচলাইট টর্চ, ১ প্যাকেট মোমবাতি ও পানি সংরক্ষণের পাত্র। এছাড়া ১টা হাইজিন বক্সে আছে ৫টা টাওয়াল, ১৭টা সাবান, ২টা টুথপেস্ট, ৫টা টুথব্রাশ, ৪টা শেভিং রেজার, ৪০টা স্যানিটারি ন্যাপকিন এবং ৬টা টিস্যু প্যাকেট।

ত্রাণ প্যাকেজ বিতরণে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এবং রেড ক্রিসেন্ট মৌলভীবাজার ইউনিটের চেয়ারম্যান আজিজুর রহমান, সদস্য সচিব শাহ মোহাম্মদ আলী শাহেদ, সদস্য অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, হাসান আহমদ জাবেদ, সৈয়দ সলমান আলী, সজীব হাসান, ইউএলও কাওছার আহমদ, যুব ইউনিট প্রধান কামরুল ইসলাম মুন্নাসহ যুব ইউনিটের সদস্যরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.