Sylhet Today 24 PRINT

‘শিশু পল্লীর কার্যক্রমকে গতিশীল করতে আর্থিক ও মানবিক সহায়তা প্রয়োজন’

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জুন, ২০১৮

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু শাফায়াৎ মোহাম্মদ সাহিদুল ইসলাম বলেছেন, এসওএস শিশু পল্লী অত্র অঞ্চলের অসহায়, নির্যাতিত, অধিকার হারা সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত সেবা প্রদান করে যাচ্ছে। এটি অত্র অঞ্চলের শিশু কল্যাণে একটি অনুপম ও ব্যতিক্রমী প্রয়াস। শিশু পল্লীর এসব কার্যক্রমকে আরো গতিশীল করতে সমাজের সর্বস্তরের মানুষের আর্থিক ও মানবিক সহযোগিতার প্রয়োজন।

বুধবার (২৭ জুন) বিকেলে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের এসওএস শিশু পল্লীতে আন্তর্জাতিক এস.ও.এস শিশু পল্লী দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি সমাজের সর্বস্তরের মানুষকে সামাজিক দায়বদ্ধতা নয়, বরং নিজের ইচ্ছাতেই সমাজসেবায় এগিয়ে আসার আহবান জানান।

এস.ও.এস শিশু পল্লী সিলেটের পরিচালক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে ও শিশু শিক্ষার্থী শাহনাজ পারভীন কবিতার উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বদরুল আলম চৌধুরী, দি নিউ নেশনের সিলেট ব্যুরো প্রধান এস.এ শফি, উসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল আজাদ ফারুক, দয়ামীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মুশাহিদ, দয়ামীর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক মিয়া, জাতীয় পার্টি নেতা মকবুল আলী, সমাজসেবী আব্দুর রব প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.