Sylhet Today 24 PRINT

মনোনয়নপত্র জমা দিলেন কাউন্সিলর প্রার্থী মিঠু তালুকদার

নিজস্ব প্রতিবেদক |  ২৮ জুন, ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২০নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু তালুকদার।

বৃহস্পতিবার (২৮ জুন) আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

মনোনয়নপত্র জমাদানকালে মিঠু তালুকদারের সাথে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক গোলাম সুবহান চৌধুরী দীপন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, মহানগর যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু, জেলা ট্রাক শ্রমিক সাবেক সভাপতি আবু সরকার, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এমএ সামাদ, জেলা যুবলীগের অর্থ সম্পাদক অপু তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক এএইচএম কামরুল ইসলাম, শাহীন আবু বকরসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এর আগে ২০ জুন নির্বাচন কমিশনার সিলেট অঞ্চলের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন মিঠু তালুকদার।

সেসময় তিনি বলেছিলেন, ‘নির্বাচন আচরণবিধি মেনে ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার নির্বাচনী প্রচারণার ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ করছি। আশা করবো নির্বাচন কমিশন সবার জন্য সমান নির্বাচনী মাঠ তৈরি করে দেবেন।’

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জুলাই সিলেট, বরিশাল ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আজ ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.