Sylhet Today 24 PRINT

সিপিবি-বাসদের মেয়র প্রার্থী আবু জাফরের মনোনয়নপত্র জমা

সিসিক নির্বাচন

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জুন, ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সিপিবি-বাসদ মনোনীত মই মার্কায় মেয়র পদপ্রার্থী বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ জুন) বিকাল ৩টায় রিটার্নিং অফিসার মো. আলীমুজ্জামান এর কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় মেয়র পদপ্রার্থী আবু জাফরের সাথে ছিলেন, সিপিবি জেলার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সিপিবি জেলার যুগ্ম সম্পাদক খায়রুল হাসান, শ্রমিক ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক শাহ জাহান আহমদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার নেতা সঞ্জয় শর্মা, অমৃত মোহন্ত, শুভ্র দাস, সঞ্জিত শর্মা প্রমুখ।

এর আগে সকাল ১০টা থেকে নগরীর জিন্দাবাজার, সোবহানীঘাটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় মেয়র পদপ্রার্থী আবু জাফর বলেন, আমরা দীর্ঘদিন থেকে সকলের বাসযোগ্য ও সমৃদ্ধ গড়ে তোলার জন্য আন্দোলন করে আসছি।

তাই আগামী নির্বাচনে বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে মই মার্কায় ভোট দেওয়ার জন্য সিপিবি-বাসদ মনোনীত মেয়র পদপ্রার্থী আবু জাফর নগরবাসীর প্রতি আহ্বান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.