Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৮ জুন, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জে আরডিআরএস বাংলাদেশ’র বাস্তবায়নে ও পিকেএসএফ এর সহযোগিতায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুন) ১২ টায় উপজেলার কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোশাররফ হোসেন, আব্দুল গফুর মহিলা কলেজের প্রভাষক রাবেয়া খাতুন, পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আরডিআরএস বাংলাদেশ কমলগঞ্জ উপজেলা শাখা ব্যবস্থাপক শামছুল আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন আরডিআরএস বাংলাদেশের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির প্রোগ্রাম অরগানাইজার মো. এখলাছ মিয়া।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.