Sylhet Today 24 PRINT

কাউন্সিলর পদে ২০০ প্রার্থীর মনোনয়নপত্র জমা

সিলেট সিটি করপোরেশন নির্বাচন

নিজস্ব প্রতিবেদক |  ২৮ জুন, ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২০০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ জুন) মনোনয়নপত্র ছিল জমা দেয়ার শেষ দিন পর্যন্ত ২৭টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ১৩৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে অংশ নিতে মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে সর্বমোট মনোনয়নপত্র সংগ্রহ করেন ২৪৩ জন প্রার্থী। এর মধ্যে মনোনয়ন জমা দেন ৯ জন মেয়র, ১৩৭ জন কাউন্সিলর ও ৬৩ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী।

প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশনে এবারই প্রথম দলীয় প্রতীকে নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সিটি করপোরেশনের মোট ৩ লক্ষ ২১ হাজার ৭৩২ জন ভোটার আগামী ৩০ জুলাই তাদের পছন্দের প্রার্থীকে মেয়র ও কাউন্সিলর হিসেবে নির্বাচিত করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.