Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৮ জুন, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় বিকাশ কান্তি দাস ওরফে লিটন (৩৮) নামে এক যুবক  গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার (২৮ জুন) সকাল সাড়ে ৯টায় মারা গেছেন। তিনি উপজেলার আলীনগর ইউনয়িনের জালালিয়া গ্রামের মৃত বিচিত্র কুমার দাসের ছেলে।

বুধবার (২৭ জুন) রাত ৯টায় শমশেরনগর থেকে বাড়ি ফেরার পথে শমশেরনগর-কমলগঞ্জ সড়কের কামুদপুর এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত হয়েছিল।

ঘটনার পর তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে মৌলভীবাজার সদর হাসপাতাল হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় বিকাশ কান্তি দাস মারা যান।

জানা যায়, সে কমলগঞ্জ থানা পুলিশের গোপন তথ্য প্রদানকারীর কাজ করতো।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতাদির হোসেন পিপিএম মোটরসাইকেল দুর্ঘটনায় বিকাশ কান্তি দাস ওরয়ে লিটনের মৃত্যুও সত্যতা নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.