সিলেটটুডে ডেস্ক | ৩০ জুন, ২০১৫
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সিলেট থেকে ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র্যাব।
সোমবার (২৯ জুন) সন্ধ্যায় মহানগরীর কাজিরবাজার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নগরীর দক্ষিণ সুরমার বরইকান্দি গ্রামের সাইফুল ইসলামের ছেলে জামাল হোসেন (৩৭), একই এলাকার মালায়েম মিয়ার ছেলে মো. বাছির (৩৮) ও পাশ্ববর্তী খানুয়া এলাকার বাদশা মিয়ার ছেলে সাহেদ মিয়া (৫৫)।
অভিযানকালে তাদের কাছ থেকে প্লাস্টিকের প্যাকেট ভর্তি ৯৮ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব।
র্যাব-৯’র মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) মাঈন উদ্দিন চৌধুরীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।