Sylhet Today 24 PRINT

সিলেটকে দেশের ‘মডেল সিটি’ বানাতে চান কামরান

নিজস্ব প্রতিবেদক |  ২৯ জুন, ২০১৮

পুণ্যভূমি সিলেটকে দেশের মডেল সিটি করপোরেশনে উন্নীত করার জন্য কাজ করবেন বলে জানান সিলেট সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদপ্রার্থী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান।

শুক্রবার (২৯ জুন) নগরীর টিলাগড় এলাকায় মুসল্লিদের সাথে কুশল বিনিময় কালে তিনি একথা বলেন।

তিনিও বলেন, ‘আমি আপনাদের সেবা করতে চাই। নির্বাচিত হয়ে দীর্ঘ দিন আমি আপনাদের সেবা করেছি। অতীতে আপনারা আমার পাশে থেকে অনেক সহযোগিতা করেছেন। আপনাদের কাছ থেকে এই সহযোগিতা আমি আগামীতে চাই।’

এর আগে তিনি টিলাগড়ে স্থানীয় একটি মসজিদে নামাজ আদায় করেন। নামাজ শেষে বের হয়ে তিনি সবার সঙ্গে কুশল বিনিময় করেন।
এসময় কামরানকে কাছে পেয়ে জড়িয়ে ধরে নগরীর টিলাগড়ের মুসল্লিরা। একে একে সবাই এসে তার সঙ্গে কোলাকোলি করেন। এসময় আগামী নির্বাচনে কামরানকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন তারা।

কুশল বিনিময় কালে টিলাগড় এলাকার প্রবীণ মুরব্বী, যুব সমাজ এবং আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.