Sylhet Today 24 PRINT

ছাতকে আ’লীগ নেতা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ১

ছাতক প্রতিনিধি |  ২৯ জুন, ২০১৮

ছাতকে আওয়ামীলীগ নেতা ফারুক মিয়া হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আহসান হাবিব (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ জুন) গভীররাতে নিজ বাড়ি থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় বলে জানান ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।

আটক আহসান হাবিব উপজেলার পুরান মৈশাপুর গ্রামের গোলাম কিবরিয়ার পুত্র।

জানা যায়, আজ শুক্রবার (২৯ জুন) আহসান হাবিবের বিয়ের দিন ধার্য্য ছিল। বিয়ের সকল আয়োজনও সম্পন্ন করা হয়েছিল। কিন্তু পুলিশের হাতে আটক হওয়ার কারণে তার বিয়ের সকল আয়োজন পণ্ড হয়ে যায়।

প্রসঙ্গত,  ফারুক হত্যাকাণ্ডের ঘটনায় থানা ও আদালতে দু’টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার সুনামগঞ্জ আদালতে ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী রেহেনা বেগম।

এর আগে মঙ্গলবার রাতে থানার এসআই অরূপ সাগর বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে অপর মামলাটি দায়ের করেন। এ দু’টি মামলা যুক্ত করে তদন্তের জন্য থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.