Sylhet Today 24 PRINT

সাহেব বাজার থেকে ২ ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক |  ৩০ জুন, ২০১৮

সিলেটের এয়ারপোর্ট থানার সাহেব বাজার এলাকার লিলাপাড়া গ্রামে ২ ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এসময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন ৪জন স্থানীয় অধিবাসী।

শুক্রবার (২৯ জুন) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ডাকাতদের হামলায় আহত কামাল আহমেদ জানান, রাত ৩টায় তাদের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। পাশের ঘরের মহিলাদের চিৎকার শুনে অন্যরা সাহায্যে এগিয়ে এলে ডাকাতরা হামলা চালায়। এতে তিনি  নিজেসহ ৪ জন আহত হন।

আহত অপর ব্যক্তিরা হচ্ছেন- আল আমিন (৩০), দিলোয়ার (৩৫), জসিম উদ্দিন (২০)। তাদেরকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি গৌসুল হোসেন বলেন, ২ ডাকাতকে আটক করা হয়েছে। তাদের একজন জালালাবাদ থানার হাটখোলা দখড়ি গ্রামের মৃত জমসিদ আলীর পুত্র চেরাগ আলী (৪০) এবং অপরজনের বাড়ি বিশ্বনাথ। অন্য ডাকাতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.