Sylhet Today 24 PRINT

দিরাইয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

দিরাই প্রতিনিধি |  ৩০ জুন, ২০১৮

সুনামগঞ্জের দিরাইয়ে ১০০ পিস ইয়াবাসহ ৩ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ।

শুক্রবার (২৯ জুন) রাত ১১টার দিকে দিরাই পৌর শহরের দোওজস্থ শ্মশানঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাঘবয়না গ্রামের মৃত মাহমুদ মিয়ার পুত্র শিপন মিয়া (২৬), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ (মধ্যসমত) গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র সালে আহমদ (২৪), বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের মৃত শওকত আলীর পুত্র তারেক মিয়া (২৬)।

দিরাই থানার এসআই মশিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেপ্তার করে।

দিরাই থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল দুজন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা বহুদিন যাবত বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল। পুলিশ বিশেষ কৌশল অবলম্বন করে তাদেরকে গ্রেপ্তার করেছে। এসআই মশিউর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দিরাই থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.