Sylhet Today 24 PRINT

সিপিবি-বাসদের মেয়র প্রার্থী আবু জাফরকে ঐক্য ন্যাপের সমর্থন

সিসিক নির্বাচন

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জুন, ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সিপিবি-বাসদ মনোনীত মই মার্কার মেয়র পদপ্রার্থী বাসদ জেলা সমন্বয়ক আবু জাফরকে ঐক্য ন্যাপ সিলেট জেলা পূর্ণ সমর্থন জানিয়েছে।

শুক্রবার (৩০ জুন) সন্ধ্যায় সিলেট জেলা ঐক্য ন্যাপের কর্মী সভা ও সুধী সমাবেশে এই সমর্থন জানানো হয়।

সভায় ঐক্য ন্যাপের কেন্দ্রীয় সভাপতি পঙ্কজ ভট্টাচার্য্য বলেন, গণতান্ত্রিক-বাম-অসাম্প্রদায়িক শক্তি গড়ের তোলার জন্য সিপিবি-বাসদের প্রার্থীকে ভোট দিতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.