Sylhet Today 24 PRINT

বড়লেখায় ভ্রাম্যমান আদালতের অভিযান, দোকানে জরিমানা

বড়লেখা প্রতিনিধি |  ৩০ জুন, ২০১৫

মৌলভীবাজারের বড়লেখায় সোমবার ২৯ জুন বিকেলে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ দোকানে জরিমানা করা হয়েছে। এসময় একজন সবজি, ফল ও পান বিক্রেতা এবং ৩জন ভ্রাম্যমান ইফতার সামগ্রী বিক্রেতাকে ২ হাজার ৬ শত টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর জসিম উদ্দিন, এসআই কাজী মো: জিয়া উদ্দিন, ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক ছাদ উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.