ডেস্ক রিপোর্ট | ৩০ জুন, ২০১৫
মাহে রমজান উপলক্ষে নিউজিল্যান্ড ডেইরী প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড সিলেট এর উদ্যোগে গতকাল সোমবার নগরীর ইউনাটেড কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেড অফ সেল্স এম. এম আর্সলান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ. এস. এম জি. এম শহীদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ জামান সোহেল, মোঃ রিয়াজ উদ্দিন, টি.এস. এম রেজোয়ান মাহমুদ, টি.এস. এম অসিত কুমার।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা রায়হান উদ্দিন। ইফতার মাহফিলে বিশেষ মোনাজাতে অংশ নেন সিলেটের সম্মানিত ব্যবসায়ী বৃন্দ।