Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে নৌকাডুবিতে নিহত ২

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০১ জুলাই, ২০১৮

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে নৌকাডুবিতে দুইজন নিহত হয়েছেন। রোববার (১ জুলাই) বিকেলে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নে এ নৌকাডুবির ঘটনা ঘটে বিলে জানান দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী।

নিহতরা হলেন-  জামালগঞ্জ উপজেলার জামলাবাজ গ্রামের মৃত কুরফান আলীর ছেলে ইমদাদুল হক (৬৫) ও শিমুলবাঁক ইউনিয়নের উকারগাঁও গ্রামের সাদিকুল ইসলামের স্ত্রী হুসনে আরা (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের কেশবপুর গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে ছোট নৌকায় করে মুর্তাখাই গ্রামে যাওয়ার পথে জোড়াশিঙ্গা হাওরের বড়ব্রিজ সংলগ্ন এলাকায় প্রচণ্ড বাতাসের কবলে পড়ে হাওরে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এ সময় তিন শিশু আহত হয়েছে।

আহত শিশুরা হলো- নিহত হুসনে আরার দুই ছেলে রাফি মিয়া (৪) ও আবির মিয়া (২), আবদুল বাছিত (৩)।

আহত শিশুদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.