Sylhet Today 24 PRINT

জৈন্তিয়া কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত ৩

জৈন্তাপুর প্রতিনিধি |  ০১ জুলাই, ২০১৮

জৈন্তিয়া ডিগ্রী কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩জন আহত হয়েছেন। রবিবার সকালে এ ঘটনা ঘটে।

সকাল ১০ টায় জৈন্তিয়া ডিগ্রী কলেজ কতৃপক্ষ ইন্টার প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন ক্লাস শুরুর আগে কলেজ গেইটে নবীন ছাত্ররা মোবাইল দিয়ে ছবি তুলার কারণে শরীফ আহমদ নামের এক বহিরাগত ছাত্রলীগ কর্মী কলেজ ছাত্র ও ছাত্রলীগ কর্মী মামুনকে মারধর করে।

এ ঘটনার জের ধরে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে দ্বাদশ শ্রেণীর ছাত্র মাওলানা নূরুল হকের ছেলে নুমান আহমদ,সালেক আহমদ ও যুবলীগ নেতা আব্দুল কুদ্দুসসহ ৩ ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মী জখম হন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

জৈন্তিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম রহমান বলেন, ছাত্রলীগ ও ছাত্রদল নেতারা কলেজ ক্যাম্পাসে আসেনি। কলেজ ক্যাম্পাসে কোন প্রকার সংঘর্ষ বা হাতাহাতি হয়নি তাই আমি কিছু বলতে পারবো না।

এবিষয়ে জানতে চাইলে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খানঁ মোঃ মাইনুল জাকির বলেন- ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে করি। এ বিষয়টি গ্রামের শালিস মুরব্বিরা নিয়েছেন উনারা বিচার করবেন।আমার কাছে এখনো কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আমরা আইনানুগ ব্যাবস্থা গ্রহন করবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.