Sylhet Today 24 PRINT

কোনো চাপেই নতি শিকার করবেন না বদরুজ্জামান সেলিম

নিজস্ব প্রতিবেদক |  ০২ জুলাই, ২০১৮

কোনো চাপের কাছেই নতি শিকার করবেন না বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম।
মহানগর বিএনপির এই সাধারণ সম্পাদক বলেন, আর কোনো অনিয়মকে প্রশ্রয় দেবো না আমি। কোনো সুপারিশই আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না।

নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়া নিয়ে রোববার রাতে বদরুজ্জামান সেলিম সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৩৯ বছর ধরে রাজনীতি করছি। এখন আমার আর পাওয়ার কিছু নেই। দলের তৃণমূলের নেতাকর্মীরা আমাকে প্রার্থী হিসেবে চাইছেন। তাই প্রার্থী হয়েছি। ফলে আমার আর পিছনে ফিরে যাওয়ার সুযোগ নেই।

প্রার্থীতা প্রত্যাহারের জন্য কোনো চাপ আছে কী না এ ব্যাপারে সেলিম বলেন, চাপ তো আছেই। ঢাকা থেকে, লন্ডন থেকে সিলেট থেকে অনেকেই চাপ দিচ্ছেন। সুপারিশ করছেন। কিন্তু এখন আর এসবে কাজ হবে না। দল যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু আমি প্রার্থীতা প্রত্যাহার করছি না।

সেলিম বলেন, আমি প্রার্থী হওয়ার পর বিএনপি নেতাকর্মীদের মধ্য থেকে প্রচুর সাড়া পাচ্ছি। অনেকে হয়তো সরাসরি আমার পক্ষে নামতে পারছেন না। কিন্তু তারা আমার পক্ষে রয়েছেন। ভোটের দিন তার প্রতিফলন পাওয়া যাবে।
 
এই বিএনপি নেতা বলেন, আমি নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছি। আচরণবিধি যাতে লঙ্ঘন না হয় সেটি মাথায় রেখেই কার্যক্রম চালাচ্ছি। নির্বাচনী কর্মপরিকল্পনা

উল্লেখ্য, এবার সিটি নির্বাচনে আরিফূর হক চৌধুরীকে মনোনয়ন দেয় বিএনপি। তবে আরিফের বিরোধীতা করে বিদ্রোহী প্রার্থী হন বদরুজ্জামান সেলিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.