Sylhet Today 24 PRINT

কাউন্সিলর প্রার্থী আব্দুল গফফার হার্ট এ্যাটাক করে আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক |  ০২ জুলাই, ২০১৮

আসন্ন সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী আব্দুল গফফার হার্ট এ্যাটাক করেছেন।

সোমবার (২ জুলাই) সিলেট নগরীর উপশহরস্থ নির্বাচন কমিশন কার্যালয় যাচাই-বাছাইয়ে অংশ গ্রহণ করার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হোন।  

জানা যায়, মনোনয়নপত্র যাচাই-বাছাই পর আব্দুল গফফারের মনোনয়নকে সঠিক ঘোষণা দেওয়ার ঠিক পূর্ব মুহূর্তে ২জন লোক মামলার একটি ফাইল নির্বাচন কমিশনারে কাছে হস্তান্তর করে। কিন্তু নির্বাচন কমিশনারকে মামলা বিষয়টি সঠিকভাবে উপস্থাপন করতে পারেনি।

এই সময়ে আব্দুল গফফার হার্ট এ্যাটাক করেন সাথে সাথে তাকে স্বজনরা সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন তার ছোট ভাই আব্দুল হাফিজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.