Sylhet Today 24 PRINT

শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০২ জুলাই, ২০১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের উপর হামলা, সন্ত্রাসী হামলায় হত্যার শিকার সিলেটের হারুন, ফরিদপুরের সাদিয়াসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রত গ্রেপ্তার এবং সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ জুলাই) সকাল ১১টায় শ্রীমঙ্গল সরকারি কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতির শ্রীমঙ্গল সরকারি কলেজ ইউনিটের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সরকারি কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক (ইংরেজি) মাসুদুর আলম, সহকারী অধ্যাপক মাহমুদা কবির, সহকারী অধ্যাপক হিরেন্দ্র শেখর রায় চৌধুরী, সহকারী অধ্যাপক বিজন চন্দ্র দেবনাথ, সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে সন্ত্রাসীদের অতি দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা ও শিক্ষা কর্মকর্তাদের নিরাপদ কর্মস্থল নিশ্চিতের দাবি জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.