Sylhet Today 24 PRINT

ওসমানী মেডিকেল কলোনি থেকে কিশোর নিখোঁজ

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুলাই, ২০১৮

সিলেট নগরীর ওসমানী মেডিকেল কলোনি থেকে এক কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজ ফয়সল আহমদ (১৭) মেডিকেল কলোনির শাপলা ১০১ নিবাসী মো. আলী আক্কাসের ছেলে।

বৃহস্পতিবার (২৮ জুন) রাত ৯টায় কাউকে কিছু না বলে বাসা থেকে চলে যায়। সম্ভাব্য সব জায়গায় খুঁজাখুঁজির পর তার কোন সন্ধান পাওয়া যায়নি।

রোববার (১ জুলাই) সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন নিখোঁজ ফয়সলের পিতা আলী আক্কাস। জিডি নং- ৪৪, তারিখ: ০১-০৭-২০১৮ইং।

নিখোঁজ ফয়সল আহমদের উচ্চতা ৫ ফুট, তার পরনে ছিল সাদা প্রিন্টের হাফ শার্ট ও কালো ফুল প্যান্ট। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।

যদি কোন সুহৃদয়বান ব্যক্তি তার সন্ধান জানেন তাহলে তার পিতা আলী আক্কাস এর (০১৭৫৫২৬১৬৫৬) নাম্বারে যোগাযোগ করার আহ্বান করা যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.