Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে চার ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

জৈন্তাপুর প্রতিনিধি |  ০২ জুলাই, ২০১৮

সিলেটের জৈন্তাপুর উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চারটি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে।

সোমবার (২ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌরীন করিম।

এ সময় অদক্ষ ব্যক্তি দিয়ে ফার্মেসি পরিচালনা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ, নোংরা পরিবেশ, নিষিদ্ধ ঔষধ মজুদ ও ড্রাগ লাইসেন্স না থাকার অপরাধে ৪টি ফার্মেসিকে মামলা দায়ের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন সিলেটের তত্ত্বাবধায়ক মো. শফিকুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক শংঙ্কর।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌরীন করিম বলেন, জনগণের নিরাপদ স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.