Sylhet Today 24 PRINT

ছাতকে অপহরণের দুই মাস পর কিশোরী উদ্ধার

ছাতক প্রতিনিধি |  ০২ জুলাই, ২০১৮

ছাতকে অপহরণের দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া কিশোরী উপজেলার ভাতগাঁও ইউনিয়নের শক্তিয়ারগাঁও গ্রামের।

সোমবার (২ জুলাই) জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নুর মোহাম্মদ খান ও এএসআই মফিজুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে জাউয়াবাজার ইউনিয়নের বানায়াত গ্রাম থেকে তাকে উদ্ধার করেন। এসময় অপহরণের ঘটনায় জড়িত শক্তিয়ারগাঁও গ্রামের আলা উদ্দিনের পুত্র ইসলাম উদ্দিন (৩২)কে আটক করা হয়।

জানা যায়, গত ২৮ এপ্রিল ভোরে কিশোরীর নিজ বাড়ী থেকে একই গ্রামের আলা উদ্দিনের ছেলে ইসলাম উদ্দিনসহ ৬ জন মিলে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার পরদিন ২৯ এপ্রিল ওই কিশোরীর পিতা ছাতক থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক নুর মোহাম্মদ খান আটকের সত্যতা স্বীকার করে বলেন, অপহৃত কিশোরী ও গ্রেপ্তারকৃত ইসলাম উদ্দিনকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.