Sylhet Today 24 PRINT

টিলাগড়ে যুবককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক |  ৩০ জুন, ২০১৫

নগরীর টিলাগড় পয়েন্টে মামুন মিয়া (৩০) নামক এক যুবককে কুপিয়ে গুরুত্বর আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার দিনগত রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

আহত মামুন নগরীর টিভি গেইট এলাকার বশির মিয়ার ছেলে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে মামুন টিভি গেইট থেকে টিলাগড় পয়েন্টে আসছিল টেইলার্সের জন্য সুতা কিনতে। এসময় সিএনজি অটোরিকশা যোগে আসা ৪-৫ জন যুবক তাকে রামদা দিয়ে কুপিয়ে আহত করে ফেলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

আহত মামুনের ডান পা এবং গলায় দা’র কোপ রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.