Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে অগ্নিকাণ্ডে সাড়ে ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৩ জুলাই, ২০১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আগুন লেগে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (৩ জুলাই) ভোরবেলা শহরের গদার বাজারের ‘নিলয় এন্ড অয়ন ভেরাইটিজ স্টোরে’ এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

দোকানের স্বত্বাধিকারী সন্তোষ দেবনাথ বলেন, প্রতিদিনকার মতো সোমবার রাতে দোকানের বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে বাড়ি যাই। সকাল সাতটার দিকে খবর পেয়ে দোকানে ছুটে এসে দেখি ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর দোকানে কোন জিনিসপত্র আস্ত নেই। সব পুড়ে ছাই হয়ে যায়।

তিনি অভিযোগ করে বলেন, এর আগে আমার এই দোকানটি নেওয়ার জন্য একজন চেষ্টা করেছিল। আমি দোকান ছাড়িনি। এ কারণে কেউ হয়তোবা আমার দোকানে পরিকল্পিত ভাবে আগুন লাগিয়ে দিয়েছে।

ফায়ার সার্ভিস শ্রীমঙ্গল স্টেশনের ফায়ারম্যান, মো. আশরাফুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় দোকানের প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় আশেপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে যায়নি। আমরা ধারনা করছি ইলেকট্রিক সর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.