Sylhet Today 24 PRINT

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

জামালগঞ্জ প্রতিনিধি |  ০৩ জুলাই, ২০১৮

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ জুলাই) সকাল ১১টায় জামালগঞ্জ ডিগ্রি কলেজ থেকে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এক পথসভায় মিলিত হয়।

পথসভায় ছাত্রদলের নেতারা বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবি করেন। অচিরেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি, ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের উপর হয়রানি বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার ও আটককৃতদের মুক্তির দাবি জানান।

কলেজে একাদশ শ্রেণীতে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নেতারা। তাদের দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে শরীক হওয়ারও আহবান জানান তাঁরা।

বক্তব্য রাখেন ছাত্রদল নেতা আহমদ জাকি, মোনায়েম আহমদ, নাদিম মাহমুদ মুরাদ, আবু সুফিয়ান, শরীফ আহমদ, মনোয়ার মিয়া, কয়েছ চৌধুরী, পারভেজ খাঁন, আল আমিন, মেহেদি হাসান রবিন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাহুল মিয়া, পাবেল আহমদ, পারভেজ মিয়া, আকরামুল ইসলাম, মিনহাজ আফিন্দি, কয়েস আহমদ, কাব্বির, নাসিম, রায়হান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.