গোলাপগঞ্জ প্রতিনিধি | ০৪ জুলাই, ২০১৮
সিলেটের জৈন্তাপুরে সিএনজি অটোরিকশা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গোলাপগঞ্জের সোহেল আহমদ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
বুধবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০ টায় ঘটনাটি সিলেট-তামাবিল রোডের জৈন্তাপুর বিশ্ববিদ্যালয় ও কলেজের সামনে এ ঘটনাটি ঘটে বলে জানান জৈন্তাপুর থানার ওসি মঈনুল জাকির।
নিহত সোহেল আহমদ গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজীপুর-ঘনশ্যাম গ্রামের মৃত আব্দুল নুরের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে সিলেটগামী মোটর সাইকেল (সিলেট - হ ১৩ - ৭১০৪) ও সিএনজি অটোরিকশা (সিলেট - থ - ১২ - ৯৭৮৫) জৈন্তাপুর বিশ্ববিদ্যালয় ও কলেজের সামনে আসা মাত্র মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটর সাইকেল আরোহী সোহেল আহমদ গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন ও কলেজের শিক্ষার্থীদের সহযোগিতায় তাকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।