Sylhet Today 24 PRINT

ছাতকে আ.লীগ নেতা হত্যা মামলায় আরেক আসামি গ্রেপ্তার

ছাতক প্রতিনিধি |  ০৪ জুলাই, ২০১৮

ছাতকে আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলার অন্যতম আসামি কামাল হোসেন (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৪ জুলাই) ভোররাতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পিঠাপই থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।

গ্রেপ্তার কামাল হোসেন উত্তর খুরমা ইউনিয়নের পুরান মৈশাপুর গ্রামের আজাদ মিয়ার ছেলে।

ছাতক থানার ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই শফিকুল ইসলাম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

কামাল হোসেনসহ এ হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে পুরান মৈশাপুর গ্রামের গোলাম কিবরিয়ার পুত্র আহসান হাবিব ও গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.