Sylhet Today 24 PRINT

নগরীর করিমুল্লাহ মার্কেটে দুঃসাহসিক চুরি

সিলেটটুডে ডেস্ক  |  ০৪ জুলাই, ২০১৮

সিলেট নগরীর বন্দরবাজার করিমউল্লাহ মার্কেটের ৫ম তলায় শাহজাহান টেলিকম নামক ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। মঙ্গলবার রাতে চোরচক্রের ৫/৭ সদস্য দোকানের তালা ভেঙ্গে ঢুকে নগদ আড়াই লাখ টাকা ও ৩০ লাখ টাকার মালামাল চুরি করে নেয়। ঘটনাটি মার্কেটের সিসি ক্যামেরা ধরা পড়লে তোলপাড় সৃষ্টি হয়।

খবর পেয়ে বুধবার সকালে এসএমপির উপপুলিশ পরিদর্শক অরূপ কুমার চৌধুরীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিসি ক্যামেরা ফুটেজে চোর চক্রের সদস্যদের সনাক্ত করা হয়েছে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

দোকান মালিক শাহাজাহান চৌধুরী জানান, তার এ প্রতিষ্ঠানে এম.আই ডিস্ট্রিবিউশন, মাইক্রোম্যাক্স ও ওয়াকাপিয়া ডিলার হাউজ পরিচালনা করে আসছেন। মঙ্গলবার রাতে দোকান তালাবদ্ধ করে যাওয়ার পর চোরেরা দোকানের তালা ভেঙ্গে ঢোকে নগদ আড়াই লাখ টাকা ও ৩০ লাখ টাকার মোবাইল সামগ্রী চুরি করে নেয়। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.