ছাতক প্রতিনিধি | ০৫ জুলাই, ২০১৮
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিতে বন্যায় প্লাবিত দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৫ জুলাই) দুর্গত এলাকা পরিদর্শন করে দোয়ারাবাজার সদর ইউনিয়নের বরবন্দ, বাগ্রা, সুন্দরপই, পরমেশ্বরীপুর, পশ্চিম মাছিমপুর, সুরমা ইউনিয়ন এর নুরপুর, আলিপুর, মান্নারগাও ইউনিয়ন এর জালালপুর, কাটাখালী এলাকায় পানিবন্দি মানুষের মধ্যে শুকনা খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক,উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহেরুল্লাহ, উপসহকারী প্রকৌশলী রাজু বাবুসহ অনেকে।
উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি পানিবন্দি মানুষের মধ্যে শুকনা খাবারের প্যাকেট বিতরণ। ক্ষতিগ্রস্ত রাস্তাসমুহ মেরামতের জন্য সাময়িক ব্যবস্থা গ্রহণ, পানি কমার পর প্রকৃত ক্ষয়ক্ষতি র পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।