Sylhet Today 24 PRINT

আপিলে মনোনয়ন ফিরে পেলেন তাহেরসহ ১১ প্রার্থী

সিলেট সিটি নির্বাচন

নিজস্ব প্রতিবেদক |  ০৬ জুলাই, ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আপিল করার পর মনোনয়নপত্র বহাল হয়েছে এক মেয়র প্রার্থীসহ ১১ প্রার্থীর। মেয়র প্রার্থী এহসানুল হক তাহের ছাড়া ৫ জন কাউন্সিলর প্রার্থী ও ৫ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বহাল হয়। এদিকে আপিল করলেও এক মেয়র প্রার্থী এবং এক সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিলই রয়েছে।

সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তা বিধু ভূষণ ধর এ তথ্য জানিয়েছেন।

সিসিক নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের মধ্যে ৩ মেয়র প্রার্থী, ১০ কাউন্সিলর প্রার্থী এবং ৭ সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। পরবর্তীতে তাদের মধ্যে ১৫ জন আপিল করেছেন। বাকিরা বৃহস্পতিবার পর্যন্ত আপিল করেননি।

আপিল করে মেয়র পদে প্রার্থীতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের। তবে স্বতন্ত্র প্রার্থী কাজী জসিম উদ্দিন আপিল করেও তার প্রার্থীতা ফিরে পাননি।

আপিল করে কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয় ৫নং ওয়ার্ডের নিলুফা সুলতানা চৌধুরী লিপি, ৩নং ওয়ার্ডের রাজিব কুমার দে, ১১নং ওয়ার্ডের আব্দুর রকিব বাবলু, ২৫নং ওয়ার্ডের আশিক আহমদ ও ২২নং ওয়ার্ডের মোহাম্মদ দিদার হোসেনের।

এছাড় সংরক্ষিত কাউন্সিলর পদে ৩নং ওয়ার্ডের শ্যামলী সরকার, ৭নং ওয়ার্ডের ক্ষমা রানি দে, শিবাণী দেব রায়,  ৬নং ওয়ার্ডের রেহানা ইয়াসমিন ও ৯নং ওয়ার্ডের বেগম আলিমুন আপিল করে মনোনয়নপত্র বৈধ করেছেন।

আপিল করার পর সংরক্ষিত ৮নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী শারমিন আক্তার রুমি প্রার্থীতা ফিরে পাননি।

বৃহস্পতিবার আপিল কছেন ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কাজী নজমুল আহমদ ও সংরক্ষিত ৯নং ওয়ার্ডের প্রার্থী আসমা বেগম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.