Sylhet Today 24 PRINT

নগরীতে যুবক নিখোঁজ

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুলাই, ২০১৮

সিলেট নগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকার এক যুবক পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ শাহেদুর জায়েদ আহমদ গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ির মো. আলী আকবরের ছেলে। তিনি বনকলাপাড়ার নূরানী-১২৭/৬ নং বাসায় পরিবারের সদস্যদের সাথে বসবাস করতেন।  

শাহেদুর জায়েদ আহমদ নিখোঁজ হওয়ার ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় করা সাধারণ ডায়রিতে (নং-১৮৯(৫/৭/১৮) তার বড় ভাই উল্লেখ করেন- আনুমানিক ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার জায়েদ গত ১ জুলাই রাত সাড়ে ৮টায়  বাসা থেকে বের হন। এরপর আর বাসায় ফিরেননি। ওই রাতে এক পর্যায়ে তার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে নাম্বারটি (০১৭৩৩৬৯০৯২৪) বন্ধ পাওয়া যায়। এর পর বিভিন্ন জায়গায় সন্ধান করেও জায়েদ আহমদের কোনো খোজ মিলেনি।

জায়েদ আহমদের সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যসহ স্বজনরা উদ্বিঘ্ন। কেউ তার সন্ধান পেলে ০১৭৪২৬৭৩৩৪৪ মোবাইল নাম্বারের যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন স্বজনরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.