Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে প্রবাসীদের নিরাপত্তা জোরদারের দাবি

বিশ্বনাথ প্রতিনিধি |  ০৭ জুলাই, ২০১৮

সিলেটের বিশ্বনাথে থানা কম্পাউন্ডে ওপেনহাউজ-ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জুলাই) দুপুরে ওপেন হাউজ-ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথের দেশে ফেরা প্রবাসীদের নিরাপত্তা জোরদার করতে থানা পুলিশের প্রতি জোর দাবি জানিয়েছেন।

বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম’র সভাপতিত্বে ও ওসি তদন্ত মোহাম্মদ দুলাল আকন্দের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন চেয়ারম্যান আমির আলী, রামপাশা ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, ইউপি সদস্য ফজর আলী, বিশ্বনাথ পুরান বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন মিয়া।

মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক, প্রবাসী চান মিয়া, সাইফুল ইসলাম সায়েক, মুরব্বী আরব আলী, আবদুল মজিদ, আমিরুন নেছা, মরম আলী, ছোটন মিয়া, দুলাল আহমদ, রাসেল মিয়া, আবুল হাসান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.