Sylhet Today 24 PRINT

সিলেটের লোকালয় থেকে অজগর উদ্ধার করে খাদিমনগরে অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক |  ০৭ জুলাই, ২০১৮

সিলেটের লোকালয় থেকে প্রায় এক মণ ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয়রা। পরে সাপটি বন বিভাগের কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হলে খাদিমনগর উদ্যানে অবমুক্ত করা হয়।

শনিবার (৭ জুলাই) বিকেলে শহরতলীর সদর উপজেলার কচুয়ারপাড় গেদা মিয়ার বাড়ি থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে গেদা মিয়ার বাড়িতে একটি গাছে সাপটি দেখতে পান বাড়ির লোকজন। খবর পেয়ে উৎসুক জনতা গেদা মিয়ার বাড়িতে ভিড় করেন। পরে সাপটি ধরার জন্য সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য বশির আহমদকে খবর দেওয়া হয়।
 
ইউপি সদস্য বশির মিয়া বলেন, খবর পেয়ে তিনিসহ সাপ ধরতে পারদর্শী কাচা মিয়াকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। সাপটি গাছ থেকে নামিয়ে আনতে সক্ষম হন তারা। সাপটি প্রায় ১২ ফুট লম্বা এবং ওজনে ৩৫ কেজির উপরে হবে। উদ্ধারের পর অজগরটি বন বিভাগের কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়।
 
বন বিভাগ সিলেটের রেঞ্জ কর্মকর্তা মো. সাদ উদ্দিন আহমদ জানান, সাপটি উদ্ধার করে বিকেল পৌনে ৫টার দিকে খাদিমনগর জাতীয় উদ্যানে ছাড়া হয়েছে। সাপটি ওজনে প্রায় ৩৫ কেজির বেশি এবং লম্বায় প্রায় ১২ ফুট হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.