Sylhet Today 24 PRINT

ইনোভেটরের রুদ্র পাঠ: রুদ্র আছেন অন্তরে অন্তরে

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুলাই, ২০১৮

বাংলা সাহিত্যের তুমুল জনপ্রিয় লেখক রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহকে গান-কবিতা আর আলোচনায় স্মরণ করেছে জীবনমান উন্নয়ন প্রয়াসী সংস্থা " ইনোভেটর"।

তরুণ প্রজন্মকে বইপড়ায় আগ্রহী করে তুলতে সংগঠনের নিয়মিত এ আয়োজনে ইনোভেটর এর নিবাহী সঞ্চালক প্রণবকান্তি দেব বলেন, যাদের হৃদয়ে প্রেম আছে, রুদ্র সে হৃদয়ে বেঁচে থাকেন। রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ প্রেম ও যোবনের কবি, তাঁর কবিতায় বাংলির দ্রোহ-সংগ্রাম ফুটে উঠেছে। আমাদের স্বাধীনতা আর মুক্তিযুদ্বের ছবি তাঁর গান কবিতায় জীবন্ত হয়ে উঠেছে। তিনি বলেন, রুদ্রের সৃষ্টি আমাদের সাহস যোগায় সকল সংকটে। রুদ্র পাঠের মাধ্যমে আমাদের অন্তর জেগে উঠে। রুদ্র কে পাঠ মানে আমাদের জীবনকে, জীবন সংলগ্ন আবেগ-অনুভুতিকেই পাঠ।

'রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ পাঠ' শিরোনামের অনষ্ঠানে রুদ্রের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন ইনোভেটর এর সংগঠক সৌরভ আচায্য। মুল বক্তব্য উপস্থাপন করেন জোবেদা উর্মি। এরপর রুদ্রের গান, কবিতা নিয়ে নিজেদের ভাবনা বিনিময় করেন এডভোকেট ফাল্গুনি ব্যানার্জি, সুমন রায়, সুবিনয় আচার্য, মবরুর আহমদ সাজু, জান্নাতুল ফেরদোসী তারিন, তৃপ্তি রানী মজুমদার, আশরাফুল ইসলাম অনি, সুমিতা দাস, "বিরুপ সময়ে লড়ে গেছেন রুদ্র" আখ্যা দিয়ে এসময় তারা বলেন, সমৃদ্ধ জীবন গঠনের জন্য রুদ্র চর্চার বিকল্প নেই। তাঁর জীবন, আর্দশ আমাদের অনুপ্রেরণা যোগায়, চিন্তার উদ্রেক করে।

ইনোভেটর সদস্য রেজওয়ানা জাহান এর পরিচালনায় পাঠ চক্রে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফারহানা আহমদ সুহা, অর্পনা ভৌমিক,নাঈমুর রাহী,মোঃ নিহাম মতিন, মোঃ হাসান, রেজওয়ান চৌধুরী , রুবেল রাজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.