বিয়ানীবাজার প্রতিনিধি | ০৮ জুলাই, ২০১৮
সিলেটের বিয়ানীবাজারের নিমতলায় মোটরসাইকেল চুরি করে পালানোর সময় জনতার হাতে ধরা পড়েছে চোরচক্রের দুই সদস্য। শনিবার (৭ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, উপজেলার নিদনপুরের বাসিন্দা রাসেল (২৫) ও খাসা গ্রামের বাসিন্দা কিরণ (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল চুরির পর স্থানীয়রা তাদেরকে ধাওয়া করে নিদনপুর জামে মসজিদের সামনে থেকে আটক করে।
জানা যায়, আটককৃত রাসেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কয়েকমাস পূর্বে পৌরশহরের আজির মার্কেটে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকালে আটক হয় রাসেল। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়া হয়।
ধৃত দুই মোটরসাইকেল চোর বর্তমানে বিয়ানীবাজার থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি জানান, বিস্তারিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
উল্লেখ্য, চুরি যাওয়া মোটরসাইকেলের মালিক বিয়ানীবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম সহিব উদ্দিন সইবন চেয়ারম্যানের ছেলে রিপন শফিকুল হক রিপন।