Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী প্রশিক্ষণ

নবীগঞ্জ প্রতিনিধি |  ০৯ জুলাই, ২০১৮

নবীগঞ্জে প্রশিক্ষিত যুবক ও নারীদের মাঝে প্রচারনাসহ সচেতনতামূলক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ জুলাই) সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলামের পরিচলনায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো. সুলাইমান।

এরপরে মাদক বিরোধী ও পাচার রোধে বিশেষ এক সভায়ও প্রধান অতিথির বক্তব্য রাখেন এডভোকেট আলমগীর চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.