Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে দুটি লজ্জাবতী বানর উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৯ জুলাই, ২০১৮

গুরুত্বর আহত অবস্থায় শ্রীমঙ্গলে পৃথক দুটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। উদ্ধারকৃত বানরের মধ্যে একটি লজ্জাবতী বানরের বৈদ্যুতিক তারে সর্ট খেয়ে বাম হাতের কবজি পুড়ে গেছে।

রোববার (৮ জুলাই) রাতে শ্রীমঙ্গল উপজেলার রামনগর মণিপুরি পাড়ায় একটি বৈদ্যুতিক খুঁটির পাশের গাছ থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়।

রামনগর গ্রামের ফিটার ব্যানার্জী জানায়, তাদের বাড়ির পাশে  লজ্জাবতী বানরটি একটি গাছে বসে থাকতে দেখে। পাশেই বিদ্যুতের তার ছিল। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে ভেবে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়। পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বানরটিকে উদ্ধার করে নিয়ে আসেন।

এদিকে শনিবার রাতে উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রাম থেকে বৈদ্যুতিক তারে সর্ট খেয়ে বাম হাতের কবজি পুড়ে লজ্জাবতী বানর মাটিতে গুরুত্বর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা গেলে স্থানীয়রা এটিকে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজনকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেয়। বর্তমানে প্রাণীটি চিকিৎসাধীন রয়েছে।

বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব জানান, বনে খাদ্য ও বাসস্থানের অভাবে প্রায়ই বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসে। এতে করে বিদ্যুতের, সড়ক দুর্ঘটনা সহ নানা সমস্যার হাতে পড়ে। বন্যপ্রাণীদের টিকিয়ে রাখতে তাদের বাসস্থান সুরক্ষিত করে রাখতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.