Sylhet Today 24 PRINT

ভয় দেখিয়ে নির্বাচনকে প্রভাবিত করছে সরকার, অভিযোগ আমির খসরুর

নিজস্ব প্রতিবেদক |  ০৯ জুলাই, ২০১৮

সিলেটে বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করছে সরকার- এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার বিকেলে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এমন অভিযোগ করেন।

এসময় তিনি অভিযোগ করেন, আওয়ামীলীগের প্রার্থী ধারাবাহিকভাবে আচরনবিধি লংঘন করলেও প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। উপরন্তু নগরীর বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন করছে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার লোকজন।

এমন ভীতিকর পরিবেশ তৈরি করে ভোটারদের মাঝে আতংক ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাঁর।

দলের বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিমের বিরুদ্ধে  শীঘ্রই দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এসময় আরিফুল হক চৌধুরী ছাড়াও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন ও মহানগর সভাপতি নাসিম হোসাইন উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.