Sylhet Today 24 PRINT

হবিগঞ্জের চুনারুঘাটে সড়ক দুর্ঘটনা নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি |  ০১ জুলাই, ২০১৫

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের কাছে দুই ট্রাকের সংঘর্ষে সালাউদ্দিন মিয়া (৩০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।

বুধবার (১ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন মিয়া পাশের জেলা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উত্তর কালারাবি গ্রামের তোরাব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের কাছে  পাথরভর্তি একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় সিলেটগামী মুরগি বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মুরগিবাহী ট্রাকের চালক সালাউদ্দিন মারা যান।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.