Sylhet Today 24 PRINT

সিসিক নির্বাচন: মেয়রপদে কে কোন প্রতীক পেলেন

নিজস্ব প্রতিবেদক |  ১০ জুলাই, ২০১৮

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়রপদের ৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১০ জুলাই) সকালে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক বরাদ্দ পেয়ে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণায় নেমে পরেন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থীরা।

৩০ জুলাই অনুষ্ঠিতব্য সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান লড়বেন দলীয় প্রতীক নৌকা নিয়ে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সদ্য সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী লড়বেন ধানের শীষ প্রতীকে। নাগরিক কমিটি মনোনীত প্রার্থী বদরুজ্জামান সেলিম পেয়েছেন বাসগাড়ী প্রতীক, মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের পেয়েছেন টেবিল ঘড়ি, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ডা. মোয়াজ্জেম হোসেন পেয়েছেন হাতপাখা প্রতীক, সিপিবি-বাসদ মনোনীত প্রার্থী আবু জাফর মই ও স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের পেয়েছেন হরিণ প্রতীক।

আজ সকালে নির্বাচন অফিস থেকে প্রতীক বরাদ্দ পেয়েই প্রার্থী ও সমর্থকরা নির্বাচনী প্রচার-প্রচারণায় নেমে পরেন।

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান মেয়র পদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.