Sylhet Today 24 PRINT

পানিতে ডুবে মৃত্যু হল ৩ বছরের শিশুর

মৌলভীবাজার প্রতিনিধি |  ০১ জুলাই, ২০১৫

মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের রায়শ্রী গ্রামে পুকুরের পানিতে ডুবে লক্ষ্মী রায় (৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। সে মৌলভীবাজার সদর হাসপাতালের সিনিয়র নার্স নমিতা রায়ের মেয়ে।

বুধবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে খেলতে খেলতে লক্ষ্মী নিখোঁজ হয়।অনেক খোঁজাখুঁজির পর পাশের পুকুরে তার মৃতদেহ ভেসে ওঠে।

চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সৈয়দ রুমেন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.