Sylhet Today 24 PRINT

হোটেল শ্রমিক নেতা বাদশা মিয়ার মৃত্যুবাষিকী পালন

ডেস্ক রিপোর্ট |  ০১ জুলাই, ২০১৫

 

বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন রেজিঃ নং বিঃ২০৩৭-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি বাদশা মিয়ার ২১-তম মৃত্যুবার্ষিকী যথাযথা মর্যাদার সাথে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ২৩০৫এর উদ্যোগে পালন করা হয়।

গতকাল ৩০ জুন রাত সাড়ে ৭ টার সময় শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে শ্রমিকনেতা বাদশা মিয়ার মৃত্যুবাষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হোটেল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য ও হোটেল শ্রমিক ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মোঃ মোস্তফা কামাল। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পদক রজত বিশ্বাস ও রিকশা শ্রমিক সংঘের জেলা কমিটির সভাপতি সোহেল আহমেদ।

হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর মোঃ জসিমউদ্দিনের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়নের সহ-সভাপতি আব্দুল আজিজ প্রধান, সহ-সাধারণ সম্পাদক শাহিন মিয়া, কোষাধক্ষ্য তারেশ বিশ্বাস সুমন, জেলা কমিটির সদস্য রাজু আহসান ও সুমন পাল প্রমূখ। সভায় বক্তারা বলেন রংপুরের প্রত্যন্ত অ লের দরিদ্র পরিবারে জন্ম নেওয়া বাদশা মিয়া শৈশবে পিতৃহারা হয়ে জীবিকার অন্বেষণে ঢাকায় এসে কালক্রমে হয়ে উঠেন একজন দক্ষ রুটি কারিগর। হোটেল শ্রমিকদের উপর শোষণ নির্যাতনের বিরুদ্ধে রুখে দাড়াতেই এক সময় সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বে চলে আসেন। হোটেল শ্রমিকদের সকল আন্দোলন সংগ্রামে তিনি সামনে থেকে নেতৃত্ব প্রদান করেছেন। আজও তাঁর সংগ্রামী ভূমিকা হোটেল শ্রমিকরা শ্রদ্ধার সাথে স্মরণ করে থাকেন।

সভা থেকে বিনা বেতনে শ্রমিক ছাঁটাই বন্ধ ও মাসিক বেতনের সমপরিমান ঈদ বোনাস প্রদান, বাজারদরের সাথে সংগতিপূর্ণ নিম্নতম মূল মজুরি ১০ হাজার টাকা ঘোষণা, সরকার ঘোষিত নিম্নতম মজুরির গেজেট কার্যকর, শ্রমিকদের জন্য রেশনিং চালু, ৮ ঘন্টা কর্ম দিবস, নিয়োগ পত্র, পরিচয় পত্রসহ শ্রম আইন বাস্তবায়ন, শ্রীমঙ্গলে স্থায়ী শ্রম আদালত ও যুগ্ম-শ্রম পরিচালকের কার্যালয় স্থাপনের দাবি জানানো হয়।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.