Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে যুব মহিলা লীগের সম্মেলন

মৌলভীবাজার প্রতিনিধি |  ১০ জুলাই, ২০১৮

মৌলভীবাজারে যুব মহিলা লীগ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে পারভীন আক্তার বখত ও সাধারণ সম্পাদক রোকশানা চৌধুরীকে নির্বাচিত করা হয়।

মঙ্গলবার (১০ জুলাই) দুপুরে মৌলভীবাজার পৌর মিলনায়তনে জেলা যুব মহিলা লীগের সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ যুব মহিলা লীগ সভাপতি নাজমা আক্তার।

পারভীন আক্তার বখতের সভাপতিত্বে ও শ্যামলী পুরকায়স্থের সঞ্চালনায় সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন - মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন।

প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি জাকিয়া পারভিন মনি।

এ সময় সম্মেলনের উদ্বোধক নাজমা আক্তার বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের কর্মকাণ্ড ঘরে ঘরে পৌঁছে দিতে যুব মহিলা লীগ কাজ করে যাচ্ছে।

এছাড়া দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের আহবান জানান।

পরে যুব মহিলা লীগ কেন্দ্রীয় সভাপতি নাজমা আক্তার নবনির্বাচিত সভাপতি পারভীন আক্তার বখত ও সাধারণ সম্পাদক রোকশানা চৌধুরী সহ ৮১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.