সুনামগঞ্জ প্রতিনিধি | ০১ জুলাই, ২০১৫
সুনামগঞ্জের ধোপাজান নদীতে অবৈধ বোমা মেশিন-ড্রেজার দিয়ে বালু-পাথর আহরণ বন্ধ ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর ১টায় সুনামগঞ্জ জেলা পরিবেশ সংরক্ষণ পরিষদের উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
অবৈধ বোমা মেশিন-ড্রেজার দিয়ে বালু-পাথর আহরণ বন্ধ করে স্বাভাবিক ভাবে শ্রমিকদের দিয়ে বালু-পাথর উত্তোলনের দাবি জানানো হয় মানববন্ধনে। এতে পরিবেশের কোনো ক্ষতি হবে না বলে বক্তারা বলেন।
এসময় বক্তব্য রাখেন পরিবেশ সংরক্ষণ পরিষদের আহবায়ক জসীম উদ্দিন দিলিপ, যুগ্ম আহবায়ক আমীর হোসেন রেজা, শাহ আবু নাসের, আব্দুল কাদির শান্তি, আব্দুল মান্নান, সাবের ইউপি চেয়ারম্যান ফুল মিয়া প্রমুখ।