Sylhet Today 24 PRINT

সিলেটে র‌্যাব-পুলিশের পৃথক অভিযানে আটক ৭

সিলেটটুডে ডেস্ক |  ০১ জুলাই, ২০১৫

নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সাত ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) মধ্যরাত ও বুধবার (০১ জুলাই) ভোরে র‌্যাব-পুলিশের আলাদা অভিযানে তাদের আটক করা হয়।

বুধবার ভোরে নগরীর চৌহাট্টায় ছিনতাইয়ের সময় মুস্তাফিজুর রহমান, সাকেরুল ইসলাম ও ফাহিম আহমদকে আটক করা হয় বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ। 

এদিকে, মঙ্গলবার (৩০ জুন) মধ্যরাতে মেজর হুমায়ন কবিরের নেতৃত্বে শাহপরান টোলপ্লাজা এলাকা থেকে সড়কে গাড়ি আটকে ডাকাতির সময় চার যুবককে আটক করা হয়।

আটকরা হলেন- লায়েক আহমদ (৩৫), সোহেল আহমদ (২৬), সবুজ ইসলাম (২০) রিপন মিয়া (২০)।

র‌্যাব-৯ এর মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) মাঈন উদ্দিন চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.