Sylhet Today 24 PRINT

অসহনীয় যানজটে অতিষ্ঠ নগরজীবন

নিজস্ব প্রতিবেদক |  ০১ জুলাই, ২০১৫

বুধবার দুপুর। জিন্দাবাজার। স্থবির নগরজীবন।

অসহনীয় জানজটে নাকাল হওয়ার অবস্থা নগরবাসীর। রমজান মাস শুরু হওয়ার পর থেকেই শুরু হয়েছে যানজট। নগরীর ফুটপাতগুলো দখল হেয় যাওয়া, ঈদের বাজারের চাপ আর ট্রাফিক অব্যস্থাপনার কারনে যানজট অসহনীয় রুপ নিয়েছে বলে মনে করেন নগরবাসী।

একে তো যানজটে দীর্ঘক্ষণ রাস্তায়ই আটকে থাকা, তারউপর ভ্যাপসা গরমে অতীষ্ট হয়ে উঠেছে নগরজীবন। রোজার মাস হওয়ায় আরো দূর্ভোগে পড়ছেন রোজাদাররা।

রমজান মাস শুরু হওয়ার পর থেকেই নগরীতে যানজট অসহনীয় রুপ নিয়েছে। নগরীর মূল সড়কগুলো ছাপিয়ে পাড়ার গলি পথেও দেখা দিচ্ছে দীর্ঘ যানজট। কেবল দিনে নয় মধ্যরাত পর্যন্ত যানজেটর দূর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে।

যানজটের ফলে দূর্ভোগে পড়েছেন ব্যবসায়ী, চাকুরিজীবি, ও শিক্ষার্থীসহ সকলেই। গন্তব্যে সময়মতো পৌছতে পারছেন না কেউই। কখনও কখনও ২০ মিনিটের রাস্তা পার হতে সময় লাগছে দেড় থেকে ২ ঘণ্টা।

যানজট নিরসনের ব্যাপারে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) রেজাউল করিম বলেন, যানজট নিরসনে আমার নগরীর বিভিন্ন মোড়ে ১৩০ জন অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। ২০ রোজার পর আরো অতিরিক্ত পুলিশ মোতায়েন করবো।

এছাড়া অবৈধ যানবাহনের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। ইউনিয়ন পরিষদের রিকশা যতে নগরীতে প্রবেশ করতে না পারে সে ব্যাপারেও লক্ষ্য রাখছি। এতে করে যানজট হয়তো কিছুটা সহনীয় পর্যায়ে রাখা যাবে। তবে এ জন্য সকলের সহযোগীতা প্রয়োজন। আমরা আশা করবো, চালক, যাত্রী, পথচারী সবাই নিয়ম মেনে চলবেন।

বুধবার নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, আম্বরখানা, চৌহাট্টা, লামাবাজার, শিবগঞ্জ, মিরাবাজার, সুবহানীঘাট, নয়াসড়ক, কুমাড়পাড়া, তালতলা, কীনব্রিজ, সুবানিঘাটসহ প্রতিটি সড়ক ঘুরেই দেখা যায় দীর্ঘ যানযটের চিত্র।

কোন কোন স্থানে দেখা যায় ট্রাফিক পুলিশকেও এই তীব্র যানজট মোকাবেলায় হিমশিম খেতে দেখা যায়।

নগরীর কয়েকটি স্থানে রিক্সা চলাচলের পৃথক ব্যবস্থা থাকলেও তা ব্যবহার না করায়ও সৃষ্টি হচ্ছে যানজট।

নগরীর সবকটি ফুটপাতই দখল করে গড়ে উঠেছে ভ্রাম্যমান দোকান। ফলে যানজটের সময় ফুটপাত দিয়ে স্বাভাবিক ভাবে হাটঁতেও অসুবিধায় পড়তে হচ্ছে সাধারন মানুষের। যানজেটর কারেন ইফতােরর সময়ও বাসায় পৌছতে পারছেন না অনেকে।

মঙ্গলবার নগরীর জিন্দাবাজারে যানজটের কারনে রিকশার মধ্যে অপেক্ষমান যাত্রী আহমেদ মিনহাজ বলেন, রিকশা গাড়ি যে যার মতো চলছে, ফুটপাত দখল হয়ে গেছে। রাস্তার মধ্যেও দোান নিয়ে বসে আছে হকাররা। এসব কারনে দুর্বিসহ যানজট সৃষ্টি হয়েছে। আমাদের দূর্ভোগ পোহাতে হচ্ছে অথচ পুলিশ বা সিটি করপোরেশনের এ ব্যাপারে কোনো উ্দ্যোগ নেই।

তিনি বলেন, রোজার মধ্যবর্তী সময় যদি এই রকম যানজটের সৃষ্টি হয়, তবে কয়দিন পরে কি অবস্থা হবে?

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.